আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৩ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে বড় অস্ত্র-মাদক ব্যবসায়ী লিটন গাজী আটক: বক্সখাটে লুকানো ৫ পিস্তল–১০ ম্যাগাজিন–৫০ রাউন্ড গুলি উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম এলাকায় বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র ও গাঁজাসহ লিটন গাজী (৩৮) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (৩০ নভেম্বর) সকালে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

আটক লিটন গাজী যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের মধুগ্রামের নুর ইসলাম গাজীর ছেলে।

রবিবার ভোর রাতে ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞার নেতৃত্বে একটি বিশেষ টিম লিটন গাজীর বাড়িতে অভিযান চালায়। অভিযানে অংশ নেন এসআই কামাল হোসেন, এসআই বাবলা দাস ও এএসআই নির্মল দাসসহ ডিবির একটি চৌকস ইউনিট।

অভিযান চলাকালে লিটনের শোবার ঘরের বক্সখাটের ভেতর বিশেষভাবে লুকিয়ে রাখা ৫টি ৭.৬৫ মিমি বিদেশি পিস্তল, ১০টি ম্যাগাজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্র জানায়, উদ্ধার হওয়া পিস্তলগুলো অত্যাধুনিক এবং সীমান্তবর্তী বেনাপোল হয়ে চট্টগ্রাম বন্দরের দিকে পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

ডিবি অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁঞা জানান, অভিযানের সময় লিটন গাজীকে হাতেনাতে আটক করা হয়। তাকে হেফাজতে নেওয়ার পর তার বিরুদ্ধে অস্ত্র আইনমাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। এছাড়া লিটনের বিরুদ্ধে পূর্বেও মোট তিনটি মামলা রয়েছে।

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, জেলার নিরাপত্তা নিশ্চিত করতে ডিবি পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং অস্ত্র–মাদক চক্র যতই শক্তিশালী হোক, কাউকেই ছাড় দেওয়া হবে না।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো সীমান্ত এলাকা থেকে আনা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় অস্ত্র সরবরাহকারী ও পাচার চক্রে জড়িত অন্যান্যদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ডিবি পুলিশ।

author

Editor

যশোরে বড় অস্ত্র-মাদক ব্যবসায়ী লিটন গাজী আটক: বক্সখাটে লুকানো ৫ পিস্তল–১০ ম্যাগাজিন–৫০ রাউন্ড গুলি উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like