আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যৌথ অভিযানে আড়াইহাজার থেকে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক


ঢাকা, ০৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার):

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এলাকা থেকে অস্ত্র, গোলাবারুদ, ককটেল বোমা ও মাদকদ্রব্যসহ ৬ জন দুষ্কৃতিকারীকে আটক করা হয়েছে।

আজ শুক্রবার সকালে পরিচালিত এই অভিযানে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল, ১০ রাউন্ড পিস্তল এমুনিশন, ৫ রাউন্ড শটগান এমুনিশন, ৮টি ককটেল বোমা, বিভিন্ন দেশীয় অস্ত্র এবং বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

সেনা সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক কারবারের সঙ্গে জড়িত ছিল। অভিযানের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক স্থানীয় এলাকায় বড় ধরনের নাশকতার আশঙ্কা তৈরি করেছিল।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের যৌথ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকে অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানানোর আহ্বান জানানো হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

author

Editor

যৌথ অভিযানে আড়াইহাজার থেকে অস্ত্র-গোলাবারুদ ও মাদকসহ ৬ জন আটক

Please Login to comment in the post!
adds

you may also like