আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:০৭ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, এলাকায় আতঙ্ক


নিজস্ব প্রতিবেদকন: খুলনার রূপসা উপজেলার বাগমারা এলাকায় শনিবার (১১ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে আব্দুল রাশেদ ওরফে পিকুল নামে এক যুবক গুলিবিদ্ধ হন। পরে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত পিকুল রূপসা উপজেলার বাগমারা এলাকার বাসিন্দা আব্দুল আওয়ালের ছেলে।

রূপসা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ১টার দিকে কদমতলা বালুর মাঠ এলাকায় পিকুলকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে।

এ বিষয়ে রূপসা থানার ওসি (তদন্ত) মো. সবুর জানান, কয়েকজন অজ্ঞাতনামা দুর্বৃত্ত পিকুলকে লক্ষ্য করে একাধিক গুলি করে। এর মধ্যে দুটি গুলি তার বুকে এবং একটি গুলি মাথায় বিদ্ধ হয়। এতে ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহায়তায় পিকুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওসি (তদন্ত) আরও জানান, নিহত পিকুলের বিরুদ্ধে রূপসা থানায় একাধিক অভিযোগ রয়েছে।

ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে এবং হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

author

Editor

রূপসায় গুলিবিদ্ধ যুবকের মৃত্যু, এলাকায় আতঙ্ক

Please Login to comment in the post!
adds

you may also like