- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনায় ডিবি (গোয়েন্দা পুলিশ) অভিযানে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ দুই প্রতারককে গ্রেফতার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিয়ে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধীদের ভয়ভীতি দেখিয়ে অবৈধ সুবিধা আদায় করে আসছিল।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডিবি বিভাগের ওসি মোঃ তৈমুর ইসলাম জানান, ৩০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি টিম খুলনা সদর থানাধীন গগন বাবু রোডের একটি বাড়িতে অভিযান পরিচালনা করে। অভিযানে, বাড়ি নং ২২/২, দুইতলা ভবনের নিচতলায় ১ নম্বর আসামির ভাড়া বাসার শয়নকক্ষ থেকে দুইজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
তাদের কাছ থেকে একটি ওয়াকিটকি ও স্টেইনলেস স্টিলের তৈরি একজোড়া হ্যান্ডকাফ উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, এই সরঞ্জাম ব্যবহার করে তারা পুলিশ সদস্য সেজে বিভিন্ন অপরাধীর কাছ থেকে দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা ও অন্যান্য সুবিধা আদায় করছিল।
ঘটনার পর সদর থানায় মামলা নম্বর ৩৬, তারিখ ৩০/০৭/২০২৫, ধারা ১৭০/১৭১ দণ্ডবিধি (Penal Code) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।