- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদকঃ রুবেল চাকমা—নামটা শুনলে অনেকে ভাবতেন হয়তো সেনাবাহিনীর কোনো কর্মকর্তা! বাস্তবে তিনি এক প্রতারক, যিনি আর্মি, পুলিশ, র্যাব, আনসার, ব্যাটালিয়ন আনসার—কোনো বাহিনীই বাকি রাখেননি তার প্রতারণার হাত থেকে। নিজেকে কখনো চাকরিজীবী, কখনো আবার ডিফেন্স স্পোর্টসের লোক বলে পরিচয় দিতেন।
বিশ্বাসযোগ্যতা তৈরি করতে বাহিনীগুলোর নাম ব্যবহার করেই নিয়োগ পাইয়ে দেওয়ার নাম করে সাধারণ মানুষ থেকে হাতিয়ে নিতেন লাখ লাখ টাকা। রুবেল প্রতারণার ফাঁদ পেতেছিলেন দেশের নানা প্রান্তে, তবে অবশেষে গতকাল তার অভিনয়ের পর্দা নামল রাঙ্গামাটিতে, যেখানে স্থানীয়দের হাতে “দাদা কট” খেতে হয়েছে তাকে। দীর্ঘদিনের প্রতারণার শিকার হওয়া কিছু ভুক্তভোগী তখন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল নানা সময় "অভ্যন্তরীণ সোর্স" দেখিয়ে বলতেন:“ভাই, তুমি চাইলে আর্মিতে নিয়োগ নিশ্চিত। একটু খরচ লাগবে শুধু। তার এমন কথায় প্রলুব্ধ হয়ে বহু তরুণ নিজেদের ভবিষ্যৎ উৎসর্গ করেছেন ভুয়া আশায়। তবে কোনো নিয়োগ হয়নি, আর টাকাও ফেরত পাননি তারা।
এখন পর্যন্ত কোনো মামলা হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে আইন-শৃঙ্খলা বাহিনী বলছে, এমন প্রতারকদের বিষয়ে সচেতন থাকতে হবে এবং সন্দেহজনক নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে সঙ্গে সঙ্গে থানায় জানাতে হবে। চাকরির লোভে প্রতারকের ফাঁদে পা দেবেন না। সরকারি ও ডিফেন্স নিয়োগে কোনভাবেই টাকা লাগে না। সব নিয়োগ হয় মেধা ও নিয়মিত পরীক্ষার মাধ্যমে।