খুলনার পুলিশ সুপার টি, এম, মোশাররফ হোসেন বলেছেন সাধারণ সেবা গ্রহীতাদের জন্য জেলার সকল থানা সহ আমার দরজা সব সময় খোলা রয়েছে।
তিনি বুধবার ২২ জানুয়ারি . ডুমুরিয়া থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে সুধী সমাবেশ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
উক্ত অনুষ্ঠানে ধর্ম-বর্ণ-নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভা শেষে তিনি থানায় কর্মরত অফিসার এবং ফোর্স এর উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।