আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় শিশু অপহরণ করে বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার-৫ঃ অপহৃত শিশু উদ্ধার,



নিজস্ব প্রতিবেদকঃ খুলনার দিঘলিয়ায় ১০ বছরের এক শিশুকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ ঘটনায় অপহৃত শিশুকে উদ্ধারসহ ৫ অপহরণকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এইচ এম শাহীন সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারী বিকেলে দিঘলিয়া থানাধীন স্থানীয় হরিপদ খেলার মাঠ থেকে খেলা শেষে সন্ধ্যায় বাড়ী ফেরার পথে শিশুটিকে অপহরণ করা হয়। মোবাইলে গেমস খেলার কথা বলে অপহরণকারীরা তাকে বারাকপুর পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে  স্কুল মাঠের ভিতরে নিয়ে যায়। পরবর্তীতে তাকে স্কুল মাঠের ভিতর থেকে জোর পূর্বক মোটরসাইকেলযোগে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরবর্তীতে অপহরণকারীরা তার পরিবারের কাছে ২০ লাখ টাকা মুক্তিপন দাবী করে।

এই ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে দিঘলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়। এ ঘটনায় পুলিশ রোববার দিঘলিয়া থানাধীন বারাকপুর ইউনিয়নের আড়য়া ফেরিঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় অপহৃত শিশুকে উদ্ধারসহ অপহরণকারী আহাদ মোল্যাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বারাকপুর ও আশপাশ এলাকা হতে তার সহযোগী ৪ অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হচ্ছে আহাদ মোল্যা (১৯), মোঃ আমিনুল ইসলাম ওরফে নাহিদ (১৯), বায়জীদ বোস্তামী (২২), ফয়সাল শেখ ও মোঃ হাসিব শেখ (২৪) । গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরণ কাজে ব্যবহৃত ০২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

author

Editor

খুলনায় শিশু অপহরণ করে বিশ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে গ্রেফতার-৫ঃ অপহৃত শিশু উদ্ধার,

Please Login to comment in the post!
adds

you may also like