বিনোদন ডেক্সঃ আমরা সকলেই তানজিরি আলম সাথীকে চিনি। তার এই হাসিমাখা মুখটা দেখে বোঝাই যায় না কত বড় সংগ্রামী জীবন তার। পুরো নাম তানজিরি আলম সাথী যখন ইন্টারমেডিয়েটে পড়ে তখন তার বয়স ১৭বছর। তখন তার বিয়ে হয়। বিয়ের ৪-৫ মাসের মাথায় কনসেভ করেন এবং ১বছর ৩মাসের দিকে বাচ্চা জন্ম দেন। পারিবারিক সমস্যার কারনে তাদের সংসার জীবনে নেমে আসে কালো মেঘ।
দু'জনে হয়ে যান আলাদা। ফিরে আসেন তার ছোট্ট মেয়েটিকে নিয়ে বাবার বাড়ি। তার মেয়ের বর্তমান বয়স ৮ বছর। তার গান করা বা ভিডিও আপলোড করা সবি তার মেয়ের জন্য। যখন তিনি বাবার বাড়িতে ফিরে আসেন তখন তার হাত ছিলো শুন্য। তার মেয়েকে লালন-পালন করার মতো সাধ্য ছিলো না। তার জন্যই হয়ে উঠেন তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। কনটেন্ট তৈরি করে যা উপার্জন করেন সবি তার নিজের প্রয়োজন এবং তার মেয়ের পিছনে ব্যয় করেন।
ক"জন মা আছে এই পৃথিবীতে সন্তানের দায়িত্ব পালন করার জন্য নিজের সুখটা বলি দিতে। পরবর্তীতে আবারো তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হোন। জীবন নাটকের চেয়েও নাটকীয়!