আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সমাজকে এগিয়ে নিতে গুণীজনদের জীবনাচরণ অনুসরণ করা প্রয়োজন


প্রেসবিজ্ঞপ্তিঃ  শহর সমাজসেবা কার্যালয়-১ সমন্বয় পরিষদ আয়োজিত স্মরণসভায় বক্তারা বলেছেন, রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করেও সমাজের উন্নয়নে কাজ করা যায়। মরহুম মনিরুল হুদা সেটাই করেছেন। শহর সমাজসেবা কার্যালয়-১ সমন্বয় পরিষদের সভাপতি হিসেবে তিন দশকেরও বেশী সময় দায়িত্ব পালনকালে কোন ধরণের পক্ষপাতিত্ব, রাজনৈতিক অনুগত্য প্রদর্শন ছাড়াই নিজের ঋজু মনোভাব দিয়েই মানুষের কল্যাণে তিনি সফলভাবে কাজ করে গেছেন। সাংবাদিক এবং আয়কর আইনজীবীদের নেতা হিসেবে তিনি যে ভ‚মিকা পালন করেছেন তা’ অনুসরণ করে আমরাও স্ব স্ব ক্ষেত্রে দায়িত্বশীলতা প্রদর্শন করতে পারি।

৭মে বুধবার বিকেলে নগরীর শেরে বাংলা রোডস্থ সমাজসেবা ভবনের সেমিনার কক্ষে এই স্মরণসভার আয়াজন করা হয়। শহর সমাজসেবা কার্যালয়-১ সমন্বয় পরিষদ সভাপতি এ্যাডভোকেট শামীমা সুলতানা শিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণসভায় মূল প্রবন্ধ পাঠ করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ।

আলোচনায় অংশ নেন সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আফরোজা সুলতানা, খুলনা জেলা আইনজীবী সমিতির আহŸায়ক এ্যাড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, খুলনা প্রেস ক্লাবের আহŸায়ক মোঃ এনামুল হক, খুলনা জেলা আয়কর আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. খানা মনিরুজ্জামান, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী, কাজী মোতাহার রহমান বাবু, মোঃ আঃ হালিম, হাসান আহমেদ মোল্লা এবং কৌশিক দে বাপী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ্যাড. মাসুম বিল্লাহ।

author

Editor

সমাজকে এগিয়ে নিতে গুণীজনদের জীবনাচরণ অনুসরণ করা প্রয়োজন

Please Login to comment in the post!
adds

you may also like