আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে পুকুর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার


আব্দুল আউয়াল,ফকিরহাট (বাগেরহাট) সংবাদদাতাঃ বাগেরহাটের ফকিরহাটে একটি পুকুর পাড় থেকে সিরাজুল ইসলাম (৭৫) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় একটি রাস্তার পাশের পুকুর পাড় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম নওয়াপাড়া এলাকার পঞ্চানন দাসের ছেলে। তিনি কয়েক বছর আগে হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহন করেন। তার পূর্বের নাম ছিল শিশির দাস। ইসলাম ধর্ম গ্রহণের পর তার আদি নিবাস ও প্রথম পক্ষের পরিবার ত্যাগ করে বেতাগা গ্রাম থেকে এসে প্রায় বছর দশেক আগে টাউন নওয়াপাড়া গ্রামে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পুলিশ জানান, সোমবার (১২ মে) সকালে পথচারীরা উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া এলাকার একটি পুকুর পাড়ে ওই ব্যাক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশকে জানান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহের প্রাথমিক সুরোতহাল প্রতিবেদন তৈরী করেন। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, “মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। কিভাবে মারা গেছে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। রাতের কোন এক সময় তিনি বিষপান করে আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। তবে ময়না তদন্ত প্রতিবেদন আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

author

Editor

ফকিরহাটে পুকুর পাড় থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like