- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রগুলি সহ তিনজন সন্ত্রাসী গ্রেপ্তার হয়েছে।
গত ৬মে খুলনা জেলার বটিয়াঘাটা থানা পুলিশ, জেলা গোয়েন্দা পুলিশ ও যৌথ বাহিনী বিশেষ অভিযান পরিচালনা করে ১টি রিভলবার, ১টি শটগান, ৬ রাউন্ড গু*লি ও দেশীয় অ*স্ত্রসহ ৩ জনকে গ্রেফ*তার করেছে।
গ্রেফতারকৃতদের নাম- ১। মোঃ তাওহীদুর বিশ্বাস @ কালা তুহিন (৩৫), ২। মোঃ হাবিব শেখ (৩২) ও ৩। কাজি মিজানুর রহমান সুজন (৪৫)। গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১টি শটগা*ন ও ২ রাউন্ড শটগানের গু*লি, ১টি রিভলবার ও ৪ রাউন্ড গু*লি, ৫০০ গ্রাম গান পাউডার, ২ টি কুড়াল, ১টি হাসুয়া, ১টি দা, নগদ ৮,৬০০/- টাকা, ২টি মোটরসাইকেল, ১৩টি মদের খালি বোতল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা বটিয়াঘাটা থানাধীন দক্ষিণ রাঙ্গেমারী গ্রামের একটি হাঁস, মুরগি ও ছাগলের খামারে অবস্থান করে দীর্ঘদিন ধরে অত্র এলাকায় বিভিন্ন ধরণের অপকর্ম করে আসছিলো।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় অ*স্ত্র আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।