- by Editor
- Jan, 06, 2025 11:06
নিজস্ব প্রতিবেদক: সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত এক যৌথ অভিযানে নারায়ণগঞ্জের মুন্সীপুর এলাকা থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
আজ মধ্যরাতে পরিচালিত ওই অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— নাঈম (৪২), রুনা আক্তার (৩৫), রুবেল (৩৫) এবং সুজন (৩০)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২টি পিস্তল, ৩ রাউন্ড এমুনিশন, ১ রাউন্ড কার্তুজ, ১৩টি দেশীয় অস্ত্র, ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ও অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত ছিল। অভিযানের পর উদ্ধারকৃত মালামালসহ আসামিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ দমনে সাধারণ জনগণকে যে কোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানাতে আহ্বান জানানো হয়েছে।