- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা থানাধীন পূর্ব রূপসা এলাকায় পুকুরে এক যুবকের লাশ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে পূর্ব রূপসা ব্যাংকের মোড় সংলগ্ন পুকুরে লাশটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন।
নিহতের নাম মো. রেজাউল শেখ (১৯)। তিনি রূপসার বাগমারা এলাকার বাসিন্দা ও স্থানীয়ভাবে চা পানের দোকান চালাতেন। তাঁর পিতার নাম মো. আ. হাকিম হাওলাদার।
পুলিশ জানায়, লাশটি উদ্ধারের সময় ভিকটিমের পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ড হতে পারে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে।
রূপসা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার বিস্তারিত অনুসন্ধান চলছে।”
দায়িত্বে থাকা কর্মকর্তারা হলেন — এসআই (নিঃ) মোঃ ইউসুফ আলী (মোবাইলঃ ০১৭১৭২৫২৬২৯) ও ওয়াচার কনস্টেবল মোঃ ইমরুল শেখ (মোবাইলঃ ০১৭২৮৩০৯০৩৭)।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) হয়নি। তবে পুলিশ বলেছে, বিস্তারিত তদন্ত শেষে পরবর্তী রিপোর্ট দাখিল করা হবে।