আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৯ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা কারা অভ্যন্তরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫


নিজস্ব প্রতিবেদক: খুলনা জেলা কারাগারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই বন্দী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন বন্দী আহত হয়েছেন।

শনিবার (১৮ অক্টোবর ২০২৫) দুপুরের দিকে কারাগারের অভ্যন্তরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

কারা সূত্রে জানা যায়, কারাগারে দীর্ঘদিন ধরে গ্রেনেড বাবুকালা লাভলু নামের দুই কুখ্যাত বন্দীর অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। শনিবার দুপুরে কথা-কাটাকাটির এক পর্যায়ে উভয় গ্রুপ লাঠি ও ধারালো অস্ত্র সদৃশ বস্তু দিয়ে একে অপরের উপর হামলা চালায়। এতে অন্তত ৫ জন আহত হন।

সংঘর্ষের পরপরই কারা পুলিশ ও অতিরিক্ত নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খুলনা জেলা কারাগারের জেলার (জেল সুপার) বিষয়টি নিশ্চিত করে বলেন,“দুই পক্ষের মধ্যে হঠাৎ করে কথা কাটাকাটি থেকে হাতাহাতি হয়। দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

তিনি আরও জানান, ঘটনার তদন্ত চলছে এবং কারাগারের নিরাপত্তা জোরদার করা হয়েছে।

author

Editor

খুলনা জেলা কারা অভ্যন্তরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

Please Login to comment in the post!
adds

you may also like