আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি চ্যাম্পিয়ন


রূপসা প্রতিনিধি:“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রূপসায় চার দলীয় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) দিনব্যাপী রূপসার কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান, ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী খেলায় নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ১–০ গোলে আইচগাতি ইমাম ফুটবল একাডেমিকে পরাজিত করে ফাইনালে ওঠে। ম্যাচের শেষ মুহূর্তে বিজয়ী দলের হয়ে একমাত্র গোলটি করেন সুমন। দিনের দ্বিতীয় খেলায় শহীদ মনসুর স্মৃতি সংসদ ১–০ গোলে ডোবা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এ ম্যাচে একমাত্র গোলদাতা ছিলেন জহির খান।

ফাইনাল খেলায় নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি ও শহীদ মনসুর স্মৃতি সংসদ নির্ধারিত সময়ে ১–১ গোলে ড্র করে। পরে টাইব্রেকারে ৪–৩ গোলে জয়লাভ করে নৈহাটি ব্রাইট ফিউচার ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের স্বাধীন।

খেলা পরিচালনা করেন বাশির আহম্মেদ লালু, সুমন রাজু, আলী আকবর ও আজিজুল ইসলাম বাবলু।

এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ক্রীড়া সংগঠক ও খুলনা সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

উদ্বোধনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মলয় ভূষণ চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক এস কে ইফতেখার মো. উমায়ের।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্রীড়া সংগঠক মুস্তাহিদুর রহমান মুক্ত।

এ সময় আরও উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরুল ইসলাম, নাসিম হাসান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, ক্রীড়া শিক্ষক আ. কাদেরসহ ক্রীড়া সংগঠক ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

author

Editor

রূপসায় মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত নৈহাটি ব্রাইট ফিউচার একাডেমি চ্যাম্পিয়ন

Please Login to comment in the post!
adds

you may also like