আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় কৃষি ব্যাংকে ১৬ লাখ টাকা লুট,আটক-১, তদন্ত কমিটি গঠন


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় বাংলাদেশ কৃষি ব্যাংকের পূর্ব রূপসা ঘাট শাখায় ভল্ট ভেঙে ১৬ লাখ টাকা লুট হয়েছে। এ ঘটনায় পুলিশ মো. ইউনুজ শেখ নামে একজনকে গ্রেফতার করেছে। তিনি ব্যাংক ভবনের ওপরতলায় ভাড়া থাকতেন এবং নিচতলায় একটি ওয়ার্কশপ চালাতেন।

রূপসা থানার ওসি মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, ভল্টের ছয়টি তালা ভেঙে টাকা লুট করা হয়। গ্রেফতারকৃত ইউনুজ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। লুট হওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।

অন্যদিকে, ব্যাংকের তিন নিরাপত্তা প্রহরী পুলিশ হেফাজতে থাকলেও তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

ঘটনার তদন্তে কৃষি ব্যাংক কর্তৃপক্ষ তিন সদস্যের কমিটি গঠন করেছে। কমিটিতে রয়েছেন বিভাগীয় অফিসের ডিজিএম আসলাম হোসেন, এজিএম মশিউর রহমান ও এজিএম হামিম শেখ।

উল্লেখ্য, ১৫ আগস্ট রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের ভাঙা তালা ও তছনছ অবস্থা দেখে বিষয়টি পুলিশে জানান। পরে দেখা যায়, ১৬ লাখ টাকা উধাও। দুর্বৃত্তরা ঘটনার আগে সিসিটিভি ক্যামেরাগুলো রুমাল দিয়ে ঢেকে দেয়।

এ ঘটনায় শাখা ব্যবস্থাপক মো. কামরুল ইসলাম বাদী হয়ে রূপসা থানায় মামলা দায়ের করেছেন।

author

Editor

রূপসায় কৃষি ব্যাংকে ১৬ লাখ টাকা লুট,আটক-১, তদন্ত কমিটি গঠন

Please Login to comment in the post!
adds

you may also like