- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানা পুলিশ রাজধানীর শাহজাহানপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এক ধর্ষণ মামলার আসামিকে গ্রেফতার করেছে।
কেএমপি সদর দপ্তর মিডিয়া সেল সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট (২০২৫) তারিখে র্যাব-৩ এর সহায়তায় শাহজাহানপুর থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এসময় খানজাহান আলী থানায় দায়েরকৃত মামলা নং-৬, তারিখ ১৩/০৫/২০২৫, ধারা-৯(১)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর আসামি বাদল শেখ (৩৫), পিতা মৃত অহিদুল শেখ, সাং বাঁশগ্রাম, থানা-কালিয়া, জেলা-নড়াইলকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।