- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইমরান হোসেন মানিক (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত মানিক রূপসার বাগমারা এলাকার বেলায়েত হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে জয়পুর এলাকার মাস্টার বাড়ির গেটের সামনে একটেল টাওয়ারের পাশে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ করেই দুর্বৃত্তরা অতর্কিতভাবে মানিকের ওপর গুলি চালায়। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে রূপসা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে হত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
পুলিশ জানায়, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।