- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক খুলনা মহানগরীতে অভিযান চালিয়ে অস্ত্রধারী দুই সন্ত্রাসীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৭টার দিকে সোনাডাঙ্গা মডেল থানাধীন পশ্চিম বানিয়াখামার আলকাতরা মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—
১) পাভেল হোসেন (২৯), পিতা হায়দার আলী সিকদার, সাং-কাঠি মানিহার, শিকদার বাড়ি, থানা-গোপালগঞ্জ সদর, জেলা-গোপালগঞ্জ। বর্তমানে খুলনা সদর থানাধীন কাশেম সড়কে বসবাসরত।
২) হাবিবুর রহমান (৩২), পিতা আব্দুর রহমান সরদার, সাং-বড্ডাল, থানা-আশাশুনি, জেলা-সাতক্ষীরা। বর্তমানে সোনাডাঙ্গা মডেল থানাধীন শষীভূষণ রোড, মেট্রোপুল বানরগাতীতে বসবাসরত।
তাদের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা সাম্প্রতিক সময়ে উদ্ধারকৃত অবৈধ অস্ত্র কোথাও ব্যবহার করেছে কিনা বা কোন অপরাধ পরিকল্পনায় যুক্ত ছিল কিনা—সেসব বিষয়ে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদেরও চিহ্নিত করে গ্রেফতার এবং আরও অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।