আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৮ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত


রূপসা প্রতিনিধি: খুলনায় পারিবারিক কলহের জেরে স্বামীর দায়ের কোপে পারভিন বেগম (৩৮) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পারভিন বেগম রূপসা উপজেলার যুগীহাটি এলাকার বাসিন্দা পলাশ শেখের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ৪৫ মিনিটের দিকে পারিবারিক কলহের জেরে স্বামী পলাশ শেখ লোহার দা দিয়ে স্ত্রী পারভিন বেগমকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে পরিবারের সদস্যরা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিট-২ (ওয়ার্ড নং ১১+১২)-এ ভর্তি করেন।

দুপুর ১টা ২০ মিনিটে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত পলাশ শেখ পলাতক রয়েছেন।

author

Editor

খুলনার রূপসায় স্বামীর দায়ের কোপে স্ত্রী নিহত

Please Login to comment in the post!
adds

you may also like