আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক: রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা ৩০ জুলাই সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাজেদুল হক কাউসার, কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এম. আনোয়ারুল কুদ্দুস, শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, আনসার ভিডিপি কর্মকর্তা বিপুল গাজী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. মোশরেফ হোসেন প্রমুখ।

এছাড়াও সভায় অংশ নেন মুক্তিযোদ্ধা তৈয়বুর রহমান ও আ. মালেক শেখ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উপজেলা জামায়াতের আমির ও নেতৃবৃন্দ, মাদ্রাসা সুপার, ইউসিসিএ চেয়ারম্যান এবং ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, তামিম হাসান লিয়ন, মেহেরাব হোসেন ও তরিকুল ইসলাম।

সভায় এলাকার নিরাপত্তা, মাদক প্রতিরোধ, যানজট নিরসন, শিক্ষাপ্রতিষ্ঠানে শৃঙ্খলা বজায় রাখা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

author

Editor

রূপসা উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like