আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৫০ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা ফুটবল একাডেমির ফাইনালে জায়গা, ম্যানাস ইউনিটাসকে হারিয়ে দুর্দান্ত জয়


সোনালী স্বপ্ন ডেক্স: চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে খুলনা ফুটবল একাডেমি ১-০ গোলে ম্যানাস ইউনিটাস এফসি খুলনা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে ফাইনালে পৌঁছেছে।

খেলার প্রথমার্ধের ১৯ মিনিটে খুলনা ফুটবল একাডেমির ১৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাজু গোল করে দলকে এগিয়ে দেন। নৈহাটি মাধ্যমিক বিদ্যালয় মাঠে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় শুরু হওয়া ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই উভয় দল আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করে। তবে শেষ পর্যন্ত ব্যবধান টিকিয়ে রেখে জয় নিশ্চিত করে খুলনা ফুটবল একাডেমি। সোহাগ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ নির্বাচিত হন এবং তাকে দৈনিক কালান্তর পত্রিকার সম্পাদক কাজী তারিক আমিন-এর পক্ষ থেকে এক হাজার টাকার প্রাইজমানি প্রদান করা হয়।

ম্যাচ পরিচালনা করেন রেফারি মোঃ জুনায়েদ শরিফ, সহকারী রেফারি আজিবুর রহমান, মোক্তার হোসেন মিঠুজামাল মোল্লা। খেলার ধারাভাষ্যে ছিলেন অ্যাডভোকেট প্রজেশ রায় এবং মুক্তাহিদুর রহমান মুক্ত

উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিবৃন্দের উপস্থিতি

ম্যাচ শুরুর আগে বিকেল সাড়ে ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন ঘোষণা করেন খুলনা জেলা বিএনপির সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য আবু মুছা শেখ। সভাপতিত্ব করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের সভাপতি আঃ কাদের এবং স্বাগত বক্তৃতা প্রদান করেন সান স্পোর্টিং ক্লাবের সত্ত্বাধিকারী ও ক্রীড়া সংগঠক মইনুল ইসলাম টুটুল

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নৈহাটি স্পোর্টিং ক্লাবের যুগ্ম সম্পাদক শাহজামাল প্রিন্স। আরও উপস্থিত ছিলেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের যুগ্ম-আহবায়ক রাজু দাস, যুবদল নেতা মুক্তাদির বিল্লাহ, ফরহাদ হোসেন, মেহেদী হাসান, ওসমান গনি, আইয়ূব খান, ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাকিব, আবু সাইদ, নুরুল ইসলাম পাপ্পু, তরিকুল ইসলাম রিপন ও জাহিদ শেখ

আগামীকাল দ্বিতীয় সেমিফাইনাল

আগামীকাল বিকাল সাড়ে ৪টায় দ্বিতীয় সেমিফাইনালে আসাদ ফুটবল একাডেমি বনাম এসবি আলী ফুটবল একাডেমি মুখোমুখি হবে।

author

Editor

খুলনা ফুটবল একাডেমির ফাইনালে জায়গা, ম্যানাস ইউনিটাসকে হারিয়ে দুর্দান্ত জয়

Please Login to comment in the post!
adds

you may also like