আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৫১ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৭৩৬ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ১


নিজস্ব প্রতিবেদকঃ খুলনায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ বাংলা মদসহ সেকেন্দার শিকু (৮৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুর ১টার দিকে নগরীর রেলস্টেশন সংলগ্ন বার্মাশীল এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তার সেকেন্দার শিকু বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলার তেলীগাতি এলাকার বাসিন্দা এমতাজ উদ্দিনের ছেলে।

অভিযানটি পরিচালনা করে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী। নেতৃত্ব দেন নৌবাহিনীর কনটিনজেন্ট লেফটেন্যান্ট কমান্ডার মো. রাশেদ আলম। এলাকাবাসীর বরাতে জানা যায়, দুপুর ১টার দিকে যৌথবাহিনী বার্মাশীল এলাকায় অভিযান চালিয়ে সেকেন্দার শিকুকে আটক করে। পরে তার হেফাজত থেকে ৭৩৬ লিটার বাংলা মদ জব্দ করা হয়।

অভিযানটি চলে প্রায় দুই ঘণ্টা, বিকেল ৩টা পর্যন্ত। অভিযান শেষে গ্রেপ্তারকৃত সেকেন্দার শিকুকে খুলনা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্র জানায়, তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।

author

Editor

খুলনায় যৌথবাহিনীর মাদকবিরোধী অভিযানে ৭৩৬ লিটার বাংলা মদসহ গ্রেপ্তার ১

Please Login to comment in the post!
adds

you may also like