আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গালকাটা রনি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের চৌকস একটি টিমের অভিযানে অস্ত্র-গুলিসহ গ্রেফতার হয়েছে শীর্ষ সন্ত্রাসী আশরাফুল করিম ওরফে রনি ওরফে গালকাটা রনি (৩১)।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের পরিদর্শক তৈমুর ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানটি সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা মেইন রোডের খালাশি বাড়ির মোড় এলাকায় রফিকের চায়ের দোকানের সামনে পরিচালিত হয়। এসময় রনির কাছ থেকে একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আশরাফুল করিম বটিয়াঘাটা উপজেলার ডেউয়াতলা গ্রামের মৃত কামরুল ও ফরিদা বেগমের ছেলে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে ইতিপূর্বে ১২টি মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রনি স্বীকার করেছে যে, দীর্ঘদিন ধরে খুলনা মহানগরসহ আশপাশ এলাকায় অস্ত্র ব্যবহার করে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে।

সিডিএমএস পর্যালোচনায় পাওয়া তথ্য অনুযায়ী রনির বিরুদ্ধে হত্যা চেষ্টা, ডাকাতি, চুরি, অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য মামলাগুলো হলো—
১. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৩৬/৩৯৮ (২০১৮) মাদক মামলা
২. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-০৬ (২০২৩) মাদক মামলা
৩. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-১৪/১৪ (২০১৯) মাদক মামলা
৪. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-১১/২৯৯ (২০১৯) মাদক মামলা
৫. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৩৪ (২০১৬) পেনাল কোডে গুরুতর অপরাধ মামলা
৬. খুলনা সদর থানার এফআইআর নং-৪৩ (২০১৫) মাদক মামলা
৭. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-২২ (২০১৬) মাদক মামলা
৮. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৩৩/৪৮৩ (২০১৭) মাদক মামলা
৯. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৪৪/১৪৪ (২০২০) ডাকাতি মামলা
১০. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৩৭/৩১৪ (২০১৭) মাদক মামলা
১১. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-২৭ (২০১৫) হত্যা চেষ্টা, ডাকাতি ও ভাঙচুর মামলা
১২. সোনাডাঙ্গা থানার এফআইআর নং-৩০/৮৬ (২০২১) মাদক মামলা।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় নতুন করে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

author

Editor

খুলনায় অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী গালকাটা রনি গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like