আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:৫৪ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা আজ, ২৪ সেপ্টেম্বর, বেলা ১১ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামানিক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার-উল-কুদ্দুসসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

উল্লেখযোগ্যভাবে, আইনশৃঙ্খলা কমিটির সভায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সকল ধরনের প্রস্তুতি গ্রহণের কথা জানানো হয়। প্রশাসন জানায়, দুর্গাপূজার সময় ইটের ট্রলি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরিবহন চলাচলে সমস্যা না হয় এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে। সভায় সকলের সহযোগিতা কামনা করা হয়, যাতে ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়।

এছাড়া, মৎস্য দপ্তর থেকে চিংড়ি পুশ বিরোধী অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, টিএসবি ইউনিয়নের তিলকে কার্বন ফ্যাক্টরি থেকে নির্গত ধোয়া পরিবেশ দূষণের পাশাপাশি স্থানীয় জনগণের স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে, যা নিয়ে আলোচনা করা হয়। উপজেলা প্রশাসন এ বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিজুল ইসলাম, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, জামায়াত ইসলামীর আমির মাওলানা লবিবুল ইসলাম, এবং কাজদিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকারসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, স্থানীয় জনগণ প্রশাসনের উদ্যোগের সঙ্গে সঙ্গতি রেখে সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করবে।

author

Editor

রূপসা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

Please Login to comment in the post!
adds

you may also like