আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় স্কুল শিক্ষার্থীদের জন্য কেএমপি’র সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি



নিজস্ব প্রতিবেদকঃ খুলনা মহানগর পুলিশ (কেএমপি) শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা ব্যবহারের নিয়ম-কানুন সম্পর্কে অবহিত করতে নগরীর বিভিন্ন স্কুলে বিশেষ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। এর অংশ হিসেবে শিক্ষার্থীদের জন্য ‘রোড সেফটি’ বিষয়ক একটি ভিডিও প্রদর্শন করা হচ্ছে, যাতে ঘর থেকে স্কুলে যাওয়া ও স্কুল শেষে নিরাপদে ঘরে ফেরার জন্য প্রয়োজনীয় নানা টিপস তুলে ধরা হয়েছে।

কেএমপি’র টিম শিক্ষার্থীদের সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলার উপায়, রাস্তা পারাপারের নিয়ম, যানবাহনে ওঠা-নামার সঠিক কৌশল, ফুটপাত না থাকলে রাস্তায় হাঁটার নিয়মসহ জীবনরক্ষাকারী বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেন। শুধু তাই নয়, রাস্তা ব্যবহারের নিয়মাবলী ছাড়াও মানব পাচারের শিকার না হওয়া, মাদক থেকে দূরে থাকা, বাল্যবিবাহের কুফল এবং মোবাইল আসক্তি এড়িয়ে চলার মতো গুরুত্বপূর্ণ সামাজিক বিষয়ে মোটিভেশনাল বক্তব্যও প্রদান করা হয়।

এ পর্যন্ত খুলনা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় ১০০টি মাধ্যমিক বিদ্যালয়ে এই সচেতনতামূলক প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। এর মধ্যে পল্লীমঙ্গল উচ্চ বালিকা বিদ্যালয়, বানিয়াখামার মাধ্যমিক বিদ্যালয় এবং ডাঃ গাজী মিজানুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ে কেএমপি টিমের নেতৃত্ব দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল)  মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা। এছাড়া মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল এন্ড কলেজ এবং খালিশপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নেতৃত্ব দেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) শফিকুল ইসলাম।

author

Editor

খুলনায় স্কুল শিক্ষার্থীদের জন্য কেএমপি’র সড়ক নিরাপত্তা সচেতনতা কর্মসূচি

Please Login to comment in the post!
adds

you may also like