আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার


খুলনা প্রতিনিধি ॥ খুলনার লবনচরা থানার তেতুলতলা এলাকায় কাজিবাছা নদী থেকে এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহ উদ্ধার করেছে রূপসা নৌপুলিশ।

মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে দশগেইট সংলগ্ন ম্যাক্স শিপিং-এর পশ্চিম পাশে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়।

রূপসা নৌপুলিশ পরিদর্শক আবুল খায়ের শেখ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্লাস্টিকের বস্তায় ভরা মরদেহটি উদ্ধার করে। মৃতদেহটি তীরে এনে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়।

তিনি আরও জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর। দেহটি ফোলা ও পচনশীল অবস্থায় পাওয়া যায়। গলা, মাথা, হাতের কনুই ও ডান হাঁটুর উপরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

এসময় সিআইডি ক্রাইম সিন টিম মরদেহের পরিচয় শনাক্ত করার চেষ্টা করে, তবে পচনশীলতার কারণে আঙুলের ছাপ সংগ্রহ সম্ভব হয়নি।

পুলিশ পরিদর্শক আবুল খায়ের বলেন, "মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।"

এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে পুলিশ জানায়।

author

Editor

খুলনায় কাজিবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like