আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রূপসায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী


রূপসা প্রতিনিধি: শিক্ষার্থীদের সততা চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক তিন দিনব্যাপী বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ১০টায় রূপসা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় খুলনার আয়োজনে ও রূপসা উপজেলা প্রশাসন, মাধ্যমিক শিক্ষা অফিস এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির বাস্তবায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুদকের খুলনা জেলা সমন্বিত কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএ আনোয়ার-উল-কুদ্দুস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শেখ মোঃ খায়রুল আলম লাভলু। সঞ্চালনায় ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার নিত্যানন্দ মন্ডল ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ শেখ।

এ সময় বক্তৃতা করেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার এরশাদুল গনী, রূপসা প্রেসক্লাব সভাপতি তরিকুল ইসলাম ডালিম, প্রভাষক মোঃ সিহাব উদ্দীন শেখ এবং কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী।

অনুষ্ঠানে শিক্ষক, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন শামসুর রহমান, নৃপেন্দ্রনাথ রায়, সীমা বর্ধন, মিল্টন বিশ্বাস, বিপ্লব সরদার, আঃ সালাম, আব্দুল্লাহ আল মামুন, ডাঃ শফিকুল ইসলাম, সাংবাদিক নাহিদ জামান, মোঃ আখতার খান, চিত্ত রঞ্জন সেন, আজিজুল ইসলাম, আনোয়ার হোসেনসহ শিক্ষার্থী দিশা মজুমদার, স্নেহা, মোঃ ফয়সাল ও সৌম্যজিৎ বিশ্বাস।

প্রতিযোগিতার ফলাফলে ১৬ দলীয় বিতর্কে নৈহাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রথম স্থান এবং বেলফুলিয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে রচনা প্রতিযোগিতায় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের সৌম্যজিৎ বিশ্বাস প্রথম, কমরেড রতন সেন মাধ্যমিক বিদ্যালয়ের তাহেরা জেরিন মুন দ্বিতীয় এবং শিয়ালি মাধ্যমিক বিদ্যালয়ের স্নেহা তৃতীয় স্থান অর্জন করে।


author

Editor

রূপসায় দুর্নীতি প্রতিরোধে বিতর্ক ও রচনা প্রতিযোগিতার সমাপনী

Please Login to comment in the post!
adds

you may also like