আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৬ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের রহস্যজনক লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনায় একটি হোটেল কক্ষ থেকে তৌহিদুর রহমান তুহিন (৩৫) নামের এক যুবকের রহস্যজনক লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ৮টার দিকে নগরীর সদর থানার সামনে অবস্থিত স্টার হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত তুহিন খুলনার লবণচরা থানাধীন মতিয়াখালী ৫ম গলির বাসিন্দা এসএম এ খালেকের ছেলে। তিনি সুন্দরবন কলেজের সাবেক ভিপি তরিকুল ইসলাম সুমনের আপন ছোট ভাই।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) সুদর্শন কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “স্টার হোটেলের একটি কক্ষ থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর কারণ এখনো স্পষ্ট নয়। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।”

এদিকে পরিবারের সদস্যরা বলছেন, তুহিন স্বাভাবিকভাবে ঘর থেকে বের হলেও কীভাবে তিনি হোটেল কক্ষে গেলেন তা তাদের অজানা। তারা এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছেন।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হোটেল কর্তৃপক্ষ ও উপস্থিতদের সঙ্গে কথা বলা হচ্ছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

author

Editor

খুলনায় হোটেল কক্ষ থেকে যুবকের রহস্যজনক লাশ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like