আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:১৯ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে শহিদুল মোল্লা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: বাগেরহাটে চাঞ্চল্যকর ও ক্লুলেস শহিদুল মোল্লা হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উন্মোচন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ। এ ঘটনায় মূল আসামি নাহিদ শিকদার (৪২) কে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে বাগেরহাট সদর থানার খান জাহান আলী মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নাহিদ শিকদার বাগেরহাট সদর উপজেলার কালদিয়া গ্রামের ফারুক শিকদারের ছেলে।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামানের সার্বিক নির্দেশনায়, ডিবি’র পরিদর্শক (নিঃ) শরিফুল ইসলাম এবং সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ-উল হাসানের নেতৃত্বে গঠিত বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।

প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে, নাহিদ শিকদারসহ কয়েকজন মিলে পূর্বপরিকল্পিতভাবে গত ১৩ সেপ্টেম্বর ইজিবাইক চালক শহিদুল মোল্লা (৪৫) কে হত্যা করে। নিহত শহিদুল সদর উপজেলার পিসি কলেজ এলাকার মৃত নুরু ইসলাম মোল্লার ছেলে।

তদন্তে জানা যায়, হত্যার দিন শহিদুলকে কৌশলে গোটাপাড়া কালদিয়া এলাকার ফিরোজুল ইসলামের পরিত্যক্ত একটি দু’তলা ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তার মুখে কসটেপ পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে লাশ ভবনের সিঁড়ির নিচে লুকিয়ে রেখে তার ইজিবাইক নিয়ে পালিয়ে যায় ঘাতকরা।

এই ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় হত্যা মামলা (নং-১১/১৬৯, তাং-১৫-০৯-২০২৫, ধারা-৩০২/২০১/৩৪ দণ্ডবিধি) দায়ের হয়েছে।

গ্রেফতারকৃত নাহিদ শিকদারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানিয়েছে, শহিদুল মোল্লাকে হত্যার জন্য ৫০ হাজার টাকায় চুক্তি করা হয়েছিল। এর মধ্যে সে তিন হাজার টাকা পেয়েছিল। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি মোবাইল ফোন পুলিশ উদ্ধার করেছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

author

Editor

বাগেরহাটে শহিদুল মোল্লা হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন, আসামি গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like