আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ফের সন্ত্রাসী হামলা: স্কয়ার প্রতিনিধিসহ দুইজন হত্যাচেষ্টার শিকার


খুলনা প্রতিনিধি: খুলনা নগরীতে এক রাতেই দুইটি ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে নগরীর লবনচোরা এবং পয়েন্ট এলাকায় এসব ঘটনা ঘটে।

লবনচোরা এলাকায় সাগর মোল্লা (২৬) নামে স্কয়ার কোম্পানির এক প্রতিনিধি সন্ত্রাসীদের হ-ত্যা-চেষ্টার শিকার হন। তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় সাগর মোল্লাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

অপরদিকে, নগরীর পয়েন্ট এলাকায় রাজ নামের এক যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় একদল সন্ত্রাসী। এ ঘটনায় ওই এলাকাতেও চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দুই ঘটনার মধ্যে এক-দুই ঘণ্টার ব্যবধান থাকলেও, এর ভয়াবহতা শহরবাসীর মনে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে। নগরীতে এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অনেকেই বলছেন, শহরের নিরাপত্তা ব্যবস্থা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।

স্থানীয়দের অভিযোগ, খুলনায় প্রতিদিন গড়ে দুইটির মতো সন্ত্রাসী ঘটনা ঘটছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।

পুলিশের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর দাবি, দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক।

author

Editor

খুলনায় ফের সন্ত্রাসী হামলা: স্কয়ার প্রতিনিধিসহ দুইজন হত্যাচেষ্টার শিকার

Please Login to comment in the post!
adds

you may also like