- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: (প্রকাশ: ৮ আগস্ট ২০২৫)খুলনার রূপসা উপজেলায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও নেশাদ্রব্যসহ দুইজনকে আটক করা হয়েছে। শুক্রবার সকালে সেনাবাহিনীর মেজর আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস (১৭ বীর) এর নেতৃত্বে রাজাপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চিহ্নিত সন্ত্রাসী সুমন মিয়া (৪৩) এবং একই গ্রামের রানী বেগম (৩০) কে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় একটি দেশি তৈরি পাইপগান, দেশীয় অস্ত্র এবং নেশাদ্রব্য উদ্ধার করে যৌথবাহিনী।
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য খুলনা সদর ক্যাম্পে নেওয়া হয়েছে।
অভিযানে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান, থানার সেকেন্ড অফিসার এসআই জাহিদ, আইচগাতি ক্যাম্প ইনচার্জ এসআই আশরাফসহ যৌথবাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।