আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা


গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগরীর ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তায় প্রকাশ্য জনসম্মুখে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮) কে কুপিয়ে হত্যা করেছে একদল সন্ত্রাসী।

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে একটি দোকানে এ হামলার ঘটনা ঘটে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুরের স্টাফ রিপোর্টার ছিলেন।

নিহত তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। পরিবার নিয়ে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

চাঁদাবাজি নিয়ে লাইভের পরই হামলা
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩১শে জুলাই বিকালে চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাথে ও দোকানপাট থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে ফেসবুক লাইভ করেন তুহিন। ওইদিন রাতেই নিজের ফেসবুক প্রোফাইলে আরেকটি ভিডিও পোস্ট করেন, যেখানে তিনি লেখেন— “যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য”

প্রকাশ্য কুপিয়ে হত্যা
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসে ছিলেন তুহিন। এ সময় হঠাৎ ১০-১২ জন অস্ত্রধারী সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে। জীবন বাঁচাতে তিনি পাশের একটি মুদির দোকানে ঢুকে পড়লেও সন্ত্রাসীরা সেখানে ঢুকে চাপাতি ও ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ বলছে
বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।”

স্থানীয়দের মধ্যে আতঙ্ক
প্রকাশ্য এ হত্যাকাণ্ডে এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

author

Editor

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা

Please Login to comment in the post!
adds

you may also like