- by Editor
- Jan, 02, 2025 18:05
খুলনা প্রতিনিধি : খুলনার দৌলতপুরে লাইট হাউজ সাউন্ড নামের দোকানে চুরির ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি হওয়া বিভিন্ন মূল্যবান সাউন্ড সিস্টেমের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ৬ আগস্ট রাতের কোনো একসময় দৌলতপুর থানাধীন মুহসিন মোড় এলাকায় দোকানটির সাটার কেটে মালামাল চুরি করা হয়। এ ঘটনায় দোকান মালিক বাদী হয়ে ৭ আগস্ট দৌলতপুর থানায় মামলা (নং-০৪, ধারা ৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করেন।
তদন্তে নেমে পুলিশ চোরদের শনাক্ত করে এবং ৯ আগস্ট রাতে গোপন সংবাদের ভিত্তিতে ডুমুরিয়া উপজেলার দক্ষিণ মিকশিমিল আমডাঙ্গা এলাকায় অভিযান চালায়। এ সময় দুই চোর—
১) সজিব আহমেদ ইমন (২৫), পিতা মুজিবুর রহমান গাজী, সাং শাহাপুর বাজার, থানা ডুমুরিয়া, খুলনা।
২) হানিফ মোল্লা (২১), পিতা রফিক মোল্লা, সাং দেয়ানা মধ্যপাড়া, থানা দৌলতপুর, খুলনা—
গ্রেফতার হয়।
তাদের কাছ থেকে উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে—২৪ চ্যানেলের ৪ জিবি মিকচার সাউন্ড ক্রাফট ১টি।১
চ্যানেলের ম্যাকি মিকচার ভিএলজেড ১টি
২০ চ্যানেলের এলটিও মিকচার ১টি
ডেল্টা অডিও এমপ্লিফায়ার (মডেল ৯০০১) ৬টি
ডেল্টা অডিও এমপ্লিফায়ার (মডেল ৭০০০১) ৪টি
হাউজা এমপ্লিফায়ার ১০০০ ওয়াট ২টি ও ৫০০ ওয়াট ২টি
ভয়েস প্রসেসর ২টি
ইউনিপেক্স ইউনিট (জাপান) ৫০টি
ওয়্যারলেস মাইক্রোফোন সেট ২টি
নরমাল মাইক্রোফোন ১০টি
স্টেজ গিয়ার সেটআপ ট্রাঙ্ক ১টি
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানায়, আসামীদের জিজ্ঞাসাবাদে চুরির ঘটনায় জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারের চেষ্টা চলছে।