আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:৪১ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খানজাহান আলী থানাধীন পথেরবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ২ হাজার ইয়াবাসহ এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট ২০২৫) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথেরবাজার পুলিশ চেকপোস্টে আইন-শৃঙ্খলা রক্ষা ও বিশেষ অভিযানের সময় এ ঘটনা ঘটে। এসআই (নিঃ) অয়ন তীর্থ পাইক, সংগীয় অফিসার ও ফোর্সসহ খুলনা-যশোর মহাসড়কের পথেরবাজার চেকপোস্টে তল্লাশি চালানোর সময় ফুলতলা দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস থামানো হয়।

তল্লাশির আগে বাস থেকে এক যাত্রী জানালা দিয়ে লাফিয়ে পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে তাকে আটক করে। আটককৃত যুবকের নাম মোঃ জায়েদুন্নবী (২৯), পিতা— মোঃ ইউছুফ মিয়া, ঠিকানা— মীরসরাই, মধ্যম মঘাদিয়া, থানা— মীরসরাই, জেলা— চট্টগ্রাম। তল্লাশিতে তার কাছ থেকে ২ হাজার পিস হালকা গোলাপি রঙের অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই অয়ন তীর্থ পাইক বাদী হয়ে খানজাহান আলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং—০৭, তারিখ—১০/০৮/২০২৫) দায়ের করেছেন।

author

Editor

খুলনায় ২ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

Please Login to comment in the post!
adds

you may also like