আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৫৪ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক


নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি বিশেষ টিম অবৈধ অস্ত্রসহ দুইজনকে আটক করেছে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১) জাফর সিদ্দিকী রাজু (৪৩), পিতা-মৃত এসএম রফিকউদ্দিন, সাং-উত্তর সলুয়া, থানা-পাইকগাছা, জেলা-খুলনা এবং ২) নজরুল ইসলাম (৬২), পিতা-মৃত আবু মোহাম্মদ, সাং-শামসুর রহমান রোড, থানা-খুলনা সদর, খুলনা-কে আটক করা হয়।

উল্লেখ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ রাজনৈতিক শাখা গত বছরের ২৫ আগস্ট প্রজ্ঞাপন জারি করে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত ব্যক্তিগত নিরাপত্তার জন্য প্রদত্ত সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত ঘোষণা করে। কিন্তু আটককৃত আসামি তার লাইসেন্সকৃত অস্ত্র বিধি মোতাবেক জমা না দিয়ে অবৈধভাবে নিজ হেফাজতে রাখে।

জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ মোহাম্মদ এন্ড কোং আর্মস এন্ড এমুনিশন ডিলার্স নামক দোকান থেকে লাইসেন্সকৃত ১টি ০.২২ বোর রাইফেল, ২টি ম্যাগাজিন, ৯৫ রাউন্ড রাইফেলের গুলি, আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের কপি এবং একটি ক্যাশ মেমো উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

author

Editor

খুলনায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ অস্ত্রসহ দুইজন আটক

Please Login to comment in the post!
adds

you may also like