- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনা নগরীতে অবৈধ বিদেশী অস্ত্রসহ আবু জাফর সিদ্দিকী রাজু নামের এক ইউপি চেয়ারম্যানকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে নগরীর জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত রাজু খুলনার পাইকগাছা উপজেলার হরিঢালি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।
এ বিষয়ে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) তৈমুর ইসলাম জানান, বেশ কিছুদিন ধরে রাজু গোয়েন্দা নজরদারিতে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র একটি বিশেষ টিম জিরো পয়েন্ট এলাকা থেকে তাকে আটক করে।
তিনি আরও জানান, অভিযানে রাজুর ব্যবহৃত একটি প্রাইভেট কার ও বিদেশি অস্ত্র জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।