- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: খুলনার ফুলতলা উপজেলায় একটি মসজিদের বারান্দা থেকে দেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দামোদর (কারিকরপাড়া) এলাকার বাইতুর রহমত জামে মসজিদের বারান্দা থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদে খবর পেয়ে ফুলতলা থানা পুলিশের একটি টিম স্থানীয়দের উপস্থিতিতে অভিযান চালায়। এসময় পরিত্যক্ত অবস্থায় একটি দেশি পিস্তল, দুই রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।
তবে কারা অস্ত্রটি সেখানে রেখে গেছে এবং এর উদ্দেশ্য কী—তা তদন্ত করছে পুলিশ। এ ঘটনায় ফুলতলা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।