আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ সকাল | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় দাদি ও দুই নাতির মরদেহ উদ্ধার, একই রাতে যুবককে গুলি করে হত্যা


নিজস্ব প্রতিবেদক:খুলনার লবণচরা থানাধীন মুক্তা কমিশনার কালভাট দরবেশ গলি সংলগ্ন একটি বাড়ি থেকে মহিদুন্নেসা (৫৫), তার নাতি মুস্তাকিম (৮) ও নাতনি ফাতিহা (৬)-এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা ও লবনচরা এলাকায় পৃথক এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। 

পুলিশ সূত্রে জানা যায়, তিনজনের মরদেহ একই কক্ষে পড়ে ছিল। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে সিআইডি ও ক্রাইম সিন ইউনিট এসে আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

নিহত দুই শিশুর মা বাগেরহাটের এসি ল্যান্ড অফিসের নাজির হিসেবে কর্মরত। ঘটনার খবর পেয়ে তিনি খুলনায় ছুটে আসেন। এ ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এর আগে রাত সাড়ে ৮টার দিকে শহরের করিমনগর জামাইপাড়া এলাকায় আলাউদ্দিন নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।

পুলিশ জানিয়েছে, আলাউদ্দিনের শরীরে গুলির আঘাত রয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত তা শনাক্তে ঘটনাস্থল ঘিরে অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা বলেন—
“দুই ঘটনাই অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। লবণচরায় তিনজনের মৃত্যু ও করিমনগরের গুলিকাণ্ড—উভয় ক্ষেত্রেই তদন্ত এগিয়ে চলছে। শিগগিরই বিস্তারিত জানানো হবে।”

একই রাতে দুই স্থানে প্রাণহানির ঘটনায় খুলনার বিভিন্ন এলাকায় উদ্বেগ দেখা দিয়েছে। বাড়ানো হয়েছে পুলিশি টহল।

author

Editor

খুলনায় দাদি ও দুই নাতির মরদেহ উদ্ধার, একই রাতে যুবককে গুলি করে হত্যা

Please Login to comment in the post!
adds

you may also like