আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৫ দুপুর | ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বদলীজনিত বিদায় সংবর্ধনা পেলেন এএসপি মোঃ আবুল বাশার


নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশে (কেএমপি) দৌলতপুর জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালনকারী মোঃ আবুল বাশারকে ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টে (সিআইডি) বদলি করা হয়েছে। তাঁর সম্মানে আজ শনিবার (১৬ নভেম্বর) কেএমপি হেডকোয়ার্টার্সে এক বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কেএমপি পুলিশ কমিশনার মোঃ জুলফিকার আলী হায়দার বিদায়ী কর্মকর্তার হাতে ফুলেল শুভেচ্ছা ও স্মৃতিস্মারক তুলে দেন। এসময় তিনি বলেন, “এএসপি আবুল বাশার সততা, দক্ষতা ও কর্মনিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নতুন কর্মস্থলেও তিনি একইভাবে পেশাদারিত্বের পরিচয় রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

বিদায় সংবর্ধনায় কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) আবু রায়হান মুহাম্মদ সালেহ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা—সহ বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তা সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কেএমপিতে কর্মরত সহকর্মীদের সহযোগিতা, ভালোবাসা ও স্মরণীয় মুহূর্তগুলোকে জীবনের মূল্যবান অর্জন বলে উল্লেখ করেন।

author

Editor

বদলীজনিত বিদায় সংবর্ধনা পেলেন এএসপি মোঃ আবুল বাশার

Please Login to comment in the post!
adds

you may also like