আজকের তারিখ: রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৫:২৫ বিকাল | ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনায় ছিনতাইকারী গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: খুলনা মহানগরীতে ছিনতাইয়ের ঘটনায় এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে খুলনা সদর থানা পুলিশ।

গত ২৬ অক্টোবর (রবিবার) রাত ৯টা ৩০ মিনিটের দিকে বাদী রাকিব হোসেন খুলনা থানায় অভিযোগ করেন যে, রূপসা স্ট্যান্ড রোডে দাদা ম্যাচ ফ্যাক্টরির মূল গেটের সামনে কিছু ছিনতাইকারী তার ও তার স্ত্রীর কাছ থেকে ১টি রূপার ব্রেসলেট, ২টি স্বর্ণের নাকফুল, ১টি হেডফোন এবং নগদ ১,৯০০ টাকা ছিনিয়ে নেয়।

ঘটনার পরপরই খুলনা সদর থানা পুলিশ অভিযান শুরু করে। এর ধারাবাহিকতায় ২৭ অক্টোবর রূপসা ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী নয়ন শেখ (১৯)-কে গ্রেফতার করা হয়। তিনি খুলনা সদর থানাধীন বেলায়েত হোসেন সড়কের বাসিন্দা জুনায়েদ শেখের পুত্র।

গ্রেফতারকৃত নয়নের হেফাজত থেকে ১টি রূপার ব্রেসলেট ও ২টি স্বর্ণের নাকফুল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা নং-৩২, তারিখ ২৭/১০/২০২৫, ধারা ৩৯২ পেনাল কোডে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক কর্মকর্তা।

author

Editor

খুলনায় ছিনতাইকারী গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like