- by Editor
- Jan, 03, 2025 07:14
নিজস্ব প্রতিবেদকঃ খুলনা নগরীর খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরে স্থানীয়রা কালভার্টের নিচে ডোবায় মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেয়।
খানজাহান আলী থানার ওসি মো. তুহিনুজ্জামান বলেন, “দুপুর ১টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রেলের কালভার্টের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।”
পুলিশ জানায়, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। বাম চোয়াল ও মাথার পেছনেও আঘাতের দাগ পাওয়া গেছে। এছাড়া থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা দাগ রয়েছে।
এ সময় পিবিআই খুলনার পাঁচ সদস্যের একটি দল ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।