আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৩ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফকিরহাটে এক মাসে ২ কোটি টাকার মাদক ও ডাকাতির মালামাল উদ্ধার ১৬ জন গ্রেপ্তার, ৬টি মামলায় আদালতে প্রেরণ


আব্দুল আউয়াল, ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় গত জুলাই মাসে প্রায় ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার টাকা মূল্যের মাদক ও ডাকাতির মালামাল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৬টি মামলায় ৯ ডাকাত ও ৭ মাদক ব্যবসায়ীসহ মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হয়।

ফকিরহাট মডেল থানার জুলাই মাসের রিপোর্ট অনুযায়ী, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তির সহায়তায় থানা পুলিশ এবং বাগেরহাট জেলা ডিবি পুলিশ যৌথভাবে উপজেলার বিভিন্ন স্থানে ৬টি অভিযান চালায়। অভিযানে উদ্ধার হয় ২১,৭২৫ পিস ইয়াবা ও ২০ কেজি গাঁজা, যার বাজারমূল্য প্রায় ১ কোটি ১৬ লাখ ১৯ হাজার টাকা। এছাড়া উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত হ্যামকো গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের মালিকানাধীন ‘এনজিন মেটাল ইন্ডাস্ট্রিজ’ থেকে ডাকাতি হওয়া সাড়ে ১৩ মেট্রিক টন ইন্ডাস্ট্রিয়াল যন্ত্রাংশ ও সরঞ্জামাদি চট্টগ্রাম থেকে উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৮০ লাখ ৯১ হাজার টাকা।

অভিযানে নেতৃত্ব দেন ফকিরহাট থানার ওসি আবদুর রাজ্জাক মীর। তার সঙ্গে এএসআই মেহেদী হাসান মিশন, এসআই আব্দুল আলিম শেখ, এসআই শিবলি নোমানীসহ পুলিশ সদস্যরা এবং বাগেরহাট ডিবি পুলিশের একটি দল অংশ নেয়।

ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, “পুলিশ সুপার তৌহিদুল আরিফ স্যারের নির্দেশে মাদক ও অপরাধচক্রের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করছি। উদ্ধারকৃত মালামালের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।” ফকিরহাটের ভৌগোলিক অবস্থান গুরুত্বপূর্ণ হওয়ায় মাদক চোরাকারবারি ও অপরাধচক্র এ এলাকা বারবার ব্যবহার করে বলে জানায় পুলিশ। তবে তারা আশাবাদী—অবিরাম অভিযানের মাধ্যমে এই প্রবণতা রোধ করা সম্ভব হবে।

author

Editor

ফকিরহাটে এক মাসে ২ কোটি টাকার মাদক ও ডাকাতির মালামাল উদ্ধার ১৬ জন গ্রেপ্তার, ৬টি মামলায় আদালতে প্রেরণ

Please Login to comment in the post!
adds

you may also like