আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার রূপসায় ট্রলার দূর্ঘটনায় নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার


নিজস্ব প্রতিবেদক: খুলনার রূপসা উপজেলায় ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ হওয়া আকাশ সরকার (২২) নামের এক যুবকের মরদেহ পশুর নদী থেকে উদ্ধার করেছে নৌ পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) রাতে দুর্ঘটনার পর থেকে তিনি নিখোঁজ ছিলেন। শনিবার (২৩ আগস্ট) সকালে মরদেহটি উদ্ধার হয়।

রূপসা নৌ পুলিশ ফাঁড়ির এসআই শিমূল ঘোষ জানান, শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে খবর পাওয়া যায় যে বটিয়াঘাটার দ্বীপ বরণপাড়া গুচ্ছগ্রাম সংলগ্ন পশুর নদীর পূর্ব পাড়ে একটি মৃতদেহ ভেসে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এর আগে ২১ আগস্ট রাত সাড়ে ১০টার দিকে খুলনার রূপসা উপজেলার জেলখানা ঘাট থেকে একটি ট্রলার সেনের বাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। মাঝপথে ট্রলারটি ফেরির সঙ্গে ধাক্কা খেলে দুর্ঘটনা ঘটে। তখন অনেক যাত্রীকে উদ্ধার করা হলেও আকাশ সরকার নিখোঁজ ছিলেন।

নদী থেকে উদ্ধার হওয়া মরদেহ আকাশ সরকার বলেই সনাক্ত করেন তার চাচাতো ভাই রনি সরকার ও স্বজনেরা। পরবর্তীতে নিহতের মা মিনাক্ষী রানী সরকার বিনা ময়নাতদন্তে ধর্মীয় রীতি অনুযায়ী লাশ দাফনের অনুমতির আবেদন করেন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপংকর দাশ এর অনুমোদন দিলে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়।

নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আকাশ সরকারের মৃত্যুর ঘটনায় পরিবার বা স্বজনদের কারো কোনো অভিযোগ বা সন্দেহ নেই। বর্তমানে এলাকাটি শান্ত রয়েছে এবং নৌ পুলিশের তৎপরতা অব্যাহত আছে।

author

Editor

খুলনার রূপসায় ট্রলার দূর্ঘটনায় নিখোঁজ আকাশের মরদেহ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like