আজকের তারিখ: সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৫ দুপুর | ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনার বটিয়াঘাটায় নদী থেকে গলাকাটা নারীর লাশ উদ্ধার


নিজস্ব প্রতিবেদকঃ খুলনার বটিয়াঘাটা উপজেলায় ঝপঝপিয়া নদী থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২০ আগস্ট ২০২৫) বিকাল প্রায় ৪টা ৫০ মিনিটে উপজেলার ৪নং সুরখালি ইউনিয়নের সুখদাড়া বাজারের পাশে নদীতে স্থানীয় এক জেলের জালে লাশটি ধরা পড়ে। নিহতের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ বছর। ঘটনাস্থলে উপস্থিত বটিয়াঘাটা থানা পুলিশের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছেন। বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। লাশের পরিচয় শনাক্তকরণ এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।

author

Editor

খুলনার বটিয়াঘাটায় নদী থেকে গলাকাটা নারীর লাশ উদ্ধার

Please Login to comment in the post!
adds

you may also like