- by Editor
- Jan, 02, 2025 18:05
শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) রাতে পরিচালিত এ অভিযানে গ্রেফতারকৃতরা হলেন— ১) রহমান গাজী (২৬), পিতা মৃত নূর ইসলাম গাজী, সাং-পাবলা খানপাড়া, থানা-দৌলতপুর; ২) আবুল কালাম আজাদ (২৭), পিতা মোঃ আব্দুস সাত্তার, সাং-দেয়ানা মোল্লাপাড়া, থানা-দৌলতপুর, খুলনা।
গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, ৭ বোতল ফেন্সিডিল এবং ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
কেএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে পৃথক মামলা রুজু করা হয়েছে।
প্রাথমিকভাবে থানার রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা গেছে, সন্ত্রাসী রহমান গাজীর বিরুদ্ধে একটি এবং আবুল কালাম আজাদের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আরও মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।