আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৫ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা নগরীতে কেএমপির উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ


নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জনস্বার্থে মহানগরীর যানজট নিরসন ও পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় শনিবার (০৪ অক্টোবর ২০২৫) বিকালে নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কেএমপি।

অভিযানটি পরিচালিত হয় ময়লাপোতা মোড়, সিটি মেডিকেল, ফারাজীপাড়া রোড, ডাকবাংলা মোড়, সাহেবের কবরখানা রোড ও ক্লে রোড এলাকায়। এ সময় ফুটপাত দখল করে গড়ে তোলা বিভিন্ন দোকানের সাইনবোর্ড, বেঞ্চ ও অস্থায়ী স্থাপনা অপসারণ করা হয়।

কেএমপি সূত্রে জানা যায়, ফুটপাতে এসব অবৈধ স্থাপনা থাকায় সাধারণ মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নেমে চলাচল করতে হতো, ফলে সৃষ্টি হচ্ছিল যানজট ও দুর্ঘটনার ঝুঁকি। জনস্বার্থে এ অবস্থার পরিবর্তনে ট্রাফিক বিভাগ ও সংশ্লিষ্ট থানার পুলিশের যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন কেএমপির অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ ছয়রুদ্দীন আহমেদ এবং সহকারী পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে মিডিয়া অ্যান্ড সিপি) খোন্দকার হোসেন আহম্মদ।

কেএমপি জানিয়েছে, নগরীর অন্যান্য ব্যস্ত এলাকায়ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

author

Editor

খুলনা নগরীতে কেএমপির উচ্ছেদ অভিযান: ফুটপাত দখলমুক্ত করার উদ্যোগ

Please Login to comment in the post!
adds

you may also like