- by Editor
- Jan, 02, 2025 18:05
নিজস্ব প্রতিবেদক: পাবনার চাটমোহরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-এর অভিযানে একটি বিদেশি রিভলবারসহ রিপন মণ্ডল (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) রাত প্রায় ১টা ৪০ মিনিটের দিকে র্যাব-১২, পাবনা ক্যাম্পের একটি বিশেষ দল চাটমোহর উপজেলার কুয়াবাসি উত্তরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পুলিশ সুপার এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুয়াবাসি বাজার থেকে কদমতলী বাজারগামী সড়কের পাশে জনৈক আশরাফুলের বাড়ির পেছনে অভিযান চালিয়ে রিপন মণ্ডলকে আটক করা হয়। তিনি ওই এলাকার আদম মণ্ডলের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, রিপন মণ্ডল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও ব্যবহার করে আসছিল বলে ধারণা করা হচ্ছে।
জব্দ করা আগ্নেয়াস্ত্র ও আটককৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাটমোহর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।