আজকের তারিখ: শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০৮ রাত | ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

খুলনা জেলা কৃষক লীগ সাবেক সভাপতি আশরাফুজ্জামান বাবুল গ্রেফতার


সোনালী ডেক্সঃ খুলনার রূপসা উপজেলার ১নং আইচগাতী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও খুলনা জেলা কৃষক লীগ সাবেক সভাপতি আশরাফুজ্জামান বাবুলকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (৩ আগস্ট) দুপুরে মহানগরীর দৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি) গণমাধ্যমকে জানান, একটি বিশেষ মামলার ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে তাৎক্ষণিকভাবে মামলার বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

গ্রেফতারকৃত আশরাফুজ্জামান বাবুল রূপসা উপজেলার দেয়াড়া গ্রামের মৃত ইমলাক ঢালীর ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং রূপসা অঞ্চলে প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। বর্তমানে তিনি খুলনা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।

author

Editor

খুলনা জেলা কৃষক লীগ সাবেক সভাপতি আশরাফুজ্জামান বাবুল গ্রেফতার

Please Login to comment in the post!
adds

you may also like