- by Editor
- Jan, 03, 2025 07:14
সোনালী ডেক্সঃ সাবেক সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম এ হারুনুর রশিদ বীর প্রতীকের মরদেহ চট্টগ্রাম নগরীর চিটাগং ক্লাব লিমিটেডের গেস্ট হাউজ থেকে সোমবার (৪ আগস্ট) দুপুর ১২টায় উদ্ধার করা হয়েছে। জানা গেছে, গত ৩ আগস্ট বিকেল ৪টা ৪০ মিনিটে তিনি ক্লাবের তৃতীয় তলার ৩০৮ নম্বর রুমে উঠেন। সন্ধ্যায় তিনি মামা, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল এবং সাখাওয়াত হোসেনের নন্দনকাননের বাসায় সৌজন্য সাক্ষাৎ করেন। পরে রাত ১০টা ৪৫ মিনিটে পুনরায় গেস্ট হাউজে ফেরেন। সোমবার সকাল ১০টায় গেস্ট হাউজের কর্মীরা তার কক্ষের দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি। জানালা দিয়ে উঁকি দিয়ে তারা অচেতন অবস্থায় তাকে দেখতে পান। পরে চিকিৎসক এসে তাকে মৃত ঘোষণা করেন। সাবেক এই সেনাপ্রধানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিভিন্ন মহল।